কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষসেরা ইনোভেটর স্বীকৃতি পেল ‘উপায়’-এর স্মার্ট টোল পেমেন্ট ফিচার

‘ইনোভেটর অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণ করেন উপায়-এর চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান। ছবি : উপায়
‘ইনোভেটর অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণ করেন উপায়-এর চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান। ছবি : উপায়

দেশের অন্যতম মোবাইল ফিন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ডেভেলপিং ই-কমার্স ক্যাটাগরিতে স্মার্ট টোল পেমেন্ট ফিচার সুবিধার জন্য ‘ইনোভেটর অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে। উপায়-এর চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান হোটেল ইন্টারকন্টিনেন্টালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কর্তৃক আয়োজিত ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড-২০২৩ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

স্মার্ট টোল পেমেন্ট সেবা পেতে গ্রাহককে উপায় অ্যাপের মাধ্যমে যানবাহন রেজিস্ট্রেশন করতে হবে। এক উপায় অ্যাপ থেকে একাধিক যানবাহন রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনকৃত যানবাহন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও চরসিন্দুর টোলপ্লাজার ফাস্ট ট্রেক লেন ব্যবহার করে টোল প্লাজায় না থেমেই সয়ংক্রিয়ভাবে টোল দিতে পারবে।

পুরস্কারের বিষয়ে জিয়াউর রহমান বলেন, ‘এই পুরস্কার প্রাপ্তিতে আমরা অত্যন্ত আনন্দিত। এই অর্জনের অন্যতম অংশীদার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেগনাম রিসোর্স লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের প্রয়োজনীয় অনুমোদন ও নিরলস সহযোগিতার জন্য। নতুন এমএফএস ব্র্যান্ড হিসেবে উপায় সব সময় গ্রাহকের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে নতুন নতুন সেবা নিয়ে আসার ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগী। স্মার্ট টোল পেমেন্ট ফিচার সে ধরনেরই একটি অনন্য সেবা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই স্মার্ট টোল পেমেন্ট সুবিধা অগ্রণী ভূমিকা পালন করছে, যার সঙ্গে থাকতে পেরে উপায় গর্বিত।’

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় দেশব্যাপী এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে।

উপায়-এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন : ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট ও ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X