কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

এএলআরডির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শনিবার অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্টের (এএলআরডি) ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
শনিবার অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্টের (এএলআরডি) ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

জাতীয়ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‌এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি)-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) ২০২৩ লালমাটিয়ায় সংস্থাটির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভায় ৪৩জন সাধারণ পরিষদ সদস্যের মধ্যে ২৭ জন উপস্থিত ছিলেন।

এ সময় সংস্থার সদস্য সচিব ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ আফজালুন নেসা চৌধুুরী অডিট প্রতিবেদন উপস্থাপন করেন। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবিত বাজেটও উপস্থাপন করা হয় সভায়। সাধারণ পরিষদের সদস্যরা সমস্ত প্রতিবেদন পর্যালোচনা ও বিশ্লেষণ করে তাদের মতামত দেন। সর্বশেষে সর্বসম্মতভাবে প্রতিবেদন অনুমোদন করেন তারা।

এ ছাড়াও বার্ষিক এই সাধারণ সভায় ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাহী পরিষদ গঠন করা হয়।

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন- অ্যাড. জাহিদুল বারী ও অ্যাড. প্রমীলা বিশ্বাস। কমিশনের পক্ষে অ্যাড. জাহিদুল বারী ১৫ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন নির্বাহী পরিষদের সদস্যরা উল্লিখিত মেয়াদের জন্য চেয়ারপারসন হিসেবে খুশী কবিরকে পুনঃনির্বাচিত করেন। ভাইস-চেয়ারপারসন হিসেবে ড. রওশন আরা এবং কোষাধক্ষ্য হিসেবে আফজালুন নেসা চৌধুরী নির্বাচত হন।

নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- আব্দুর রব মন্টু, হাবিবউল্লাহ বাহার, মো. রফিকুল আলম, সন্ধ্যা মালো, মমতাজ আরা বেগম, এ এফ এম আখতার উদ্দিন, নিরূপা দেওয়ান, কাজী সামছুল আলম, জান্নাত আরা ফেরদৌস মনিকা, ড. আবুল হোসেন ও ড. সীমা জামান। এ ছাড়া পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন নির্বাহী পরিচালক শামসুল হুদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X