কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৯:১০ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  

ডিজিটাল প্লাটফর্মে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। সৌজন্য ছবি
ডিজিটাল প্লাটফর্মে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। সৌজন্য ছবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) বিকাল ৩টায় ঘটিকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মিসেস রুকমীলা জামান। স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় এই এজিএম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সম্পাদিত হয়।

শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ৫% স্টক লভ্যাংশ এবং ৫% ক্যাশ লভ্যাংশ অনুমোদন করেন।

ইউসিবির চেয়ারম্যান রুকমীলা জামান বলেন, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থ কাজ করতে থাকবে।

বার্ষিক সাধারণ সভায় ইউসিবি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার রফিকুজ্জামান, পরিচালক বজল আহমেদ, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, পরিচালক রোক্সানা জামান, পরিচালক আফরোজা জামান, পরিচালক মুহাম্মদ শাহ আলম, পরিচালক কনক কান্তি সেন, পরিচালক মাসুমা পারভীন, স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড ইফতেখার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ফারুক আহাম্মেদ।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সকল প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বর্তমানে দেশের অন্যতম সফল ও শীর্ষস্থানীয় ব্যাংকের মর্যাদায় আসীন।

ডিজিটাল প্লাটফর্মে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ৪০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X