কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন

চট্টগ্রামের নন্দনকানন রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে আগুন। ছবি : কালবেলা
চট্টগ্রামের নন্দনকানন রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে আগুন। ছবি : কালবেলা

চট্টগ্রামের নন্দনকানন রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবিএল) পিএলসিতে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর জুবলি রোড এলাকার ওই ব্যাংকে আগুনের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রাইফেল ক্লাব সংলগ্ন ইউসিবিএল ব্যাংকে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে নন্দনকানন ফায়ার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাইফেল ক্লাব সংলগ্ন মার্কেটে বেশ কিছু ইলেক্ট্রনিক পণ্যের দোকান আছে। আগুনের খবরে এ সময় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুম অফিসার কফিল উদ্দিন কালবেলাকে বলেন, রাইফেল ক্লাব সংলগ্ন ইউসিবিএল ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ছুটে গেছে। এখনো তারা কাজ করছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X