কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আলোচনাসভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আলোচনাসভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

আইএসইউ উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক, সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব আমাদেরকে মুক্তির স্বাদ এনে দিয়েছিল। পাকিস্তানিরা শাসন, শোষণ ও ৩০ লাখ স্বাধীনতাকামী মানুষের প্রাণ নিয়েও বাঙ্গালীদের বিজয় দাবিয়ে রাখতে পারেনি।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএসইউ ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ টি এম কাদের নেওয়াজ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।

আলোচনায় বক্তারা বলেন, পাকিস্তানিরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়েও বাঙ্গালীদের বিজয়ের অভ্যুদয় থামাতে পারেনি। মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা, সেই বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণের পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১০

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১১

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১২

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৩

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৪

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৫

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৬

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৭

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৮

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৯

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০
X