কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

সিটিজেন ইনিশিয়েটিভ এর যাত্রা শুরু

সিটিজেন ইনিশিয়েটিভ এর লোগো। ছবি : সংগৃহীত
সিটিজেন ইনিশিয়েটিভ এর লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে নাগরিকদের বহুরৈখিক মতের প্রকাশ ও প্রতিফলনের উদ্দেশ্যকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে সিটিজেন ইনিশিয়েটিভ (সি‌আই)।

মূলত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা, ও পেশাজীবী প্রতিষ্ঠানে কর্মরত তরুণ বাংলাদেশি শিক্ষক, গবেষক, অ্যাক্টিভিস্ট ও পেশাজীবীদের সমন্বয়ে জ্ঞান উৎপাদন থেকে শুরু করে বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক ও প্রতিষ্ঠিত বিষয়ে আলোচনা-বিতর্ক করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সংগঠনটি।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় অনলাইন মাধ্যম জুমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়। বার্গেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ তালহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাসান মাহমুদ।

অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ফাহাম আব্দুস সালাম, অর্থনীতি বিশ্লেষক জিয়া হাসান প্রমুখ। এসময় দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন পর্যায়ের শতাধিক একাডেমিক, পেশাজীবী ও অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন।

শুধু সমালোচনা নয়, উত্তম বিকল্পের স্বরূপ কেমন হতে পারে সেদিক বিশদে সাধারণ মানুষকে অবহিত করতে ভূমিকা পালন করবে সিটিজেন ইনিশিয়েটিভ, শুভেচ্ছা বক্তব্যে এমন আশা প্রকাশ করেন লেখক ফাহাম আব্দুস সালাম। জিয়া হাসান বলেন দেশের ক্রান্তিলগ্নে নাগরিক সমাজের এমন উদ্যোগ দেশের জন্য অত্যন্ত জরুরি।

সংগঠনটির উদ্যোক্তারা বলেন, দেশের টেকসই ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রয়োজন চিন্তার পরিবর্তন। চিন্তার পরিবর্তনের জন্য জরুরি দলান্ধতার ঊর্ধ্বে উঠে জাতীয় দৃষ্টিভঙ্গি তৈরি করা। বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনে বিশেষায়িত জ্ঞান চর্চা, এবং তা প্রচারে কাজ করবে সিটিজেন ইনিশিয়েটিভ। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এ প্ল্যাটফর্ম পরিচালিত হবে। প্রোগ্রামের শুরুতে সংগঠনটির ঘোষণাপত্র উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ইলিনয়নস অ্যট আরবানা শ্যাম্পেইন এর পিএইচডি গবেষক রাহনুমা সিদ্দিকা।

শতাধিক উপস্থিতির সামনে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, আরভাইনের পিএইচডি গবেষক আব্দুর রাকিব, কলোরাডো স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক তাইব আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ বিন আলী, কলোরাডো স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আজমল হোসেন, হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্ট এম ফাহিম, অ্যাক্টিভিস্ট ও সংগঠক রাতুল মোহাম্মদ আকরাম হোসাইনসহ আরও অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X