কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

আজ মেতে উঠুন ‘চায়ের আড্ডায়’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চায়ের সঙ্গে বাঙালির সম্পর্ক অনেকটা গানের মতোই ‘চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি’! বাঙালিদের সকালে ঘুম থেকে ওঠে এক কাপ চা। কিংবা বন্ধুর সঙ্গে আড্ডায় এক কাপ চা। না হয় কাজের ব্যস্তায় এক কাপ চা। বলছিলাম চা-প্রেমীদের কথা। গ্রীষ্ম, বর্ষা বা শীত চা-প্রেমীদের চা খাওয়া জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না।

জীবনে একবারও চা খাননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার প্রয়োজন শুধু এক কাপ চা। তবে আজকের দিনটি চা-প্রেমীদের জন্য। কারণ আজ বিশ্ব চা দিবস। দিনটি উদ্‌যাপন করতে আজ এক কাপ চা বেশি খেতে পারেন।

দিনটি উদ্‌যাপন করতে সবাই একত্রিত হয়ে মেতে উঠতে পারেন চায়ের আড্ডায়। নতুন-পুরোনো বন্ধুদের সঙ্গে একটা চা সন্ধ্যা আয়োজন হতেই পারে। বৃষ্টিতে যেখানে কেউ বাইরে যেতে সাহস করে না, সেখানে শুধু এক কাপ চায়ের জন্য ছুটে যান অনেকে। এমন চা-প্রেমীদের সংখ্যা মোটেও কম না।

ন্যাশনাল টুডের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি সেকেন্ডে মানুষ ২৫ হাজার কাপ চা পান করেন। অর্থাৎ প্রতিদিন দুই বিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়।

২০০৫ সালে চা উৎপাদন করা দেশগুলো চা দিবস পালন করে। দেশগুলো হলো- শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া ও উগান্ডা। পরে ২০১৯ সালে ২১ মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৯ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘ চা দিবসকে সম্মতি দেয়।

জানা গেছে, ভারত ও চীনে চায়ের ব্যাপক জনপ্রিয়তা আছে। চা পানে এই দুটি দেশ বিশ্বের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ অবদান রাখে। চা মূলত চীন থেকে এসেছে।

চা নিয়ে একেকজনের চাহিদা থেকে চিন্তাভাবনা, একেক রকম হতে পারে। যেটা একজনের জন্য প্রয়োজনীয় বা পরম আকাঙ্ক্ষার, সেটিই হয়তো ঠিক আরেকজনের ‘কাপ অব টি’ হয়ে উঠতে পারে না। তবে যেমনটাই হোক, তাতে আমাদের জীবন-মৃত্যুর পুরো চক্রেই চায়ের যে প্রবল আধিপত্য, তাকে এড়ানোর উপায় নেই। নিজের পছন্দসই এক কাপ চা নিয়ে প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণ বসুন, অথবা একান্তই নিজের সঙ্গে নিজে কিছু সময় কাটান, দেখবেন দিনটা খুব একটা খারাপ মনে হবে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১০

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১১

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১২

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৩

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৪

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৫

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৬

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৭

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৮

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৯

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

২০
X