ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

নাজমুল হাসান। ছবি : কালবেলা
নাজমুল হাসান। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাজমুল হাসান (৩৩) উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার কয়েকজন বন্ধু মিলে উপজেলা সদরের কলেজপাড়া এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় যায়। সেখানে গিয়ে তার সাথের বন্ধুরা মিলে লুডু খেলছিল। এ সময় নাজমুল হাসান মোবাইল ফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে নাজমুল হাসান ওই ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। তার পড়ে যাওয়ার শব্দ শুনে লুডু খেলায় থাকা তার বন্ধুরা দৌড়ে এসে দেখে নাজমুল হাসান ভবনের নিচে পড়ে আছে। এ সময় তারা নিচে নেমে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা তার বন্ধু শাহ মোহাম্মদ তানজিন বলেন, নাজমুল হাসানসহ আমরা কয়েকজন বন্ধু মিলে কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচ তলায় যাই। সেখানে আমরা কয়েকজন মিলে লুডু খেলছিলাম। নাজমুল এ সময় তার মুঠোফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে সে পাঁচতলা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ছাদ থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি সে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১০

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১১

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১২

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৩

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৪

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৫

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৬

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৭

ব্রাজিলের জালে জাপানের গোল

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৯

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

২০
X