কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৪:৩৩ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দেওয়া হলো তিন সমন্বয়ককে

জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় তিন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। ছবি : কালবেলা
জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় তিন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। ছবি : কালবেলা

ধানমন্ডি মব সৃষ্টি করে একজন পাবলিসার্সকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার বাসার সামনে ঝামেলা করা তিন সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু। তিনি বলেন, ‘তাদের একজন সিনিয়র সমন্বয়ক এসেছিলেন। তার জিম্মায় আটকদের ছেড়ে দিয়েছি।’

গতকাল রাতে ঘটনাস্থল থেকে আটকের পর ছেড়ে দেওয়া সমন্বয়করা হলেন- মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী। তাকে বিকেলে নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি দুজন হলেন, বৈবিছা ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফারহান সরকার দিনার ও বৈবিছাআ-এর কোনো পদে নেই এমন একজন মো. উল্লাহ জিসান।

গত রাতে আটকের পর আজ বিকেল তিনটা পর্যন্ত সেখানে ধানমন্ডি থানায় ছিলেন এই তিন সমন্বয়ক৷ আজ দুপুরের পর ধানমন্ডি থানায় আসেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। প্রায় ঘণ্টাখানেক থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ, আলোচনার পর তার জিম্মায় এই তিনজনকে ছেড়ে দেয় ধানমন্ডি থানা পুলিশ।

এই প্রসঙ্গে হান্নান মাসুদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এমনি খোঁজ-খবর নিতে এসেছি। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা মীমাংসা করা হলো। এই ঘটনায় বাইরের অনেকেই জড়িত আছে। সেগুলো আমরা খতিয়ে দেখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১০

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১১

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১২

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৩

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৪

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৫

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৬

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৭

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৮

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৯

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০
X