কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৮:১১ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির কড়া হুঁশিয়ারি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসায় জোরপূর্বক ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে মারমুখী আচরণের প্রেক্ষিতে হুঁশিয়ারি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ১২টার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। এই সংবাদ পাওয়ার পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্যান্য অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করছিল এবং তারা ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিল।

এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু তারপরও তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে। তারা গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

হুঁশিয়ারি জানিয়ে বলা হয়েছে, এছাড়া, কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো। ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইংল্যান্ডের দারুণ শুরু

১৩

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৬

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৭

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৯

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

২০
X