কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পেনি & পিটার্স প্লেল্যান্ডের ১ম বর্ষপূর্তিতে আনন্দে মাতল শিশুরা

ধানমন্ডিতে অবস্থিত পেনি & পিটার্স প্লে-ল্যান্ডের যাত্রার ১ম বছরপূর্তি অনুষ্ঠানে আনন্দে মাতল শিশুরা। ছবি : সংগৃহীত
ধানমন্ডিতে অবস্থিত পেনি & পিটার্স প্লে-ল্যান্ডের যাত্রার ১ম বছরপূর্তি অনুষ্ঠানে আনন্দে মাতল শিশুরা। ছবি : সংগৃহীত

ধানমন্ডিতে অবস্থিত শিশুদের জন্য অভিনব ইনডোর প্লে-গ্রাউন্ড পেনি & পিটার্স প্লে-ল্যান্ডের যাত্রার ১ম বছরপূর্তি অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো। বছরের প্রথম দিনের এই আয়োজনে দেড় শতাধিক শিশু, অভিভাবকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।

দুদিনের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সিইও ড. ফারাহনাজ ফিরোজ। ইনডোর প্লে-ল্যান্ডটিতে দিবসটি উপলক্ষে নানা ধরনের মজার গেইমসের পাশাপাশি ছিল বিশেষ জাদু প্রদর্শনী।

আয়োজকরা জানান, আগামী ২ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পেনি & পিটার্স প্লে-ল্যান্ডে ৫০০ টাকার ফুড অর্ডার করলেই মিলবে ফ্রি প্লে-ল্যান্ড এন্ট্রিও।

দারুণ এই আয়োজন নিয়ে ৯ বছরের শিশু সামিহা বলেন, আমি প্রতি মাসে দু’বার আসি বাবাসহ। আমার এখানে অনেক বন্ধু। আমি এখানে এসে এবার ফেইস পেন্টিং শিখেছি।

শিশুটির সুন্দর কথার সাথে তালমিলিয়ে আরেক অভিভাবক বললেন, এত নিরাপদে কর্তৃপক্ষ সব মেনে চলেন বলেই প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে দ্রুতই। ঢাকায় ঘুরে বেড়ানোর জায়গার অভাব আছে তাই সারা ঢাকায় এমন উদ্যোগের আশা করেন তিনি।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা, শিক্ষাবিদ ড. ফারাহনাজ ফিরোজ বলেন, আমি বেশ আনন্দিত এত সাড়া পেয়ে। আমাদের শিশুরা আগামীর বাংলাদেশ সাজাবে, তাদের জন্য ঢাকা শহরে আমাদের পাইলট প্রকল্প ছিল এটি। এ ছাড়া ২০২৪ সালে ঢাকাতেই অন্তত নতুন আরও ৩টি আউটলেট করবেন বলে জানান এই উদ্যোক্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X