কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে আইইউবিএটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : সংগৃহীত
নানা আয়োজনে আইইউবিএটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : সংগৃহীত

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৩ বছরে পা দিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বিপুল আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়ানো হয়। পরে আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আইইউবিএটির উম্মুক্ত অডিটোরিয়ামে সব ডিপার্টমেন্টের অংশগ্রহণে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্টার অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসাইন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়াসহ অন্যান্য অধ্যাপকরা।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানে আরও রয়েছে সেমিনার, ওয়ার্কশপ ল্যাব প্রদর্শনী, ট্যালেন্ট হান্ট, অ্যালামনাই ডে, চাকরির মেলা, পিঠা উৎসব, খেলাধুলার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন।

উল্ল্যেখ্য, আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে যাত্রা শুরু করে এটি। বর্তমানে উত্তরায় ২০ বিঘার নিজস্ব সবুজ ক্যাম্পাসে ৬টি অনুষদে ১৩টি প্রোগ্রাম চালু আছে এ প্রতিষ্ঠানে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আট হাজার শিক্ষার্থীর সঙ্গে এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীরাও নিয়মিত পড়াশোনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১০

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১১

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১২

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৪

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৫

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৬

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৭

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৮

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৯

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

২০
X