কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল মিউজিকের ২০০তম পর্বে থাকছে বর্ণাঢ্য আয়োজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্লোবাল টেলিভিশনের সম্প্রচারের শুরুর দিন থেকেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজার তত্ত্বাবধানে সরাসরি সম্প্রচারিত হয়ে আসছে ‘গ্লোবাল মিউজিক’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি সফলতার সাথে ২০০তম পর্ব সম্প্রচার করতে যাচ্ছে। এতে থাকছে বর্ণাঢ্য সব আয়োজন।

প্রথমে রাত ১১টায় এবং পরবর্তীতে রাত সাড়ে ১০টায় এই অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতি ও শুক্রবার নিয়মিতভাবে গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। প্রায় দেড় বছর সময়ে দেশবরেণ্য অনেক শিল্পী এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন। সেই সাথে অনুষ্ঠানটিতে দর্শকরাও অংশগ্রহণ করেছেন টেলিফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত হয়ে। সারা দেশ থেকে তাদের অসংখ্য ফোনকল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিউজ ও ওয়াচ টাইম প্রমাণ করে এরই মধ্যে অনুষ্ঠানটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠানটি সফলতার সাথে তার ২০০তম পর্ব সম্প্রচার করতে যাচ্ছে। দ্বিশতকের সেই শুভক্ষণে থাকছে ডাবল সেঞ্চুরির ধামাকা আয়োজন। এ পর্যন্ত অংশগ্রহণকারী সকল শিল্পীর অংশগ্রহণে থাকছে আড্ডা, ফান এবং সংগীতের মূর্ছনা। রাত সাড়ে ৮টায় শিল্পীদের সাথে নিয়ে কেক কেটে উৎযাপন করবেন গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, পরিচালক আহমেদ হোসেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা।

এ ছাড়াও বিশেষ থাকবেন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মনোয়ার পাঠান। এরপর রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে জমজমাট আড্ডা ও ফান। সেইসঙ্গে সংগীত পরিবেশন করবেন দিনাত জাহান মুন্নী, পথিক নবী, মামুন জাহিদ, দিঠি আনোয়ার, বেলাল খান, সম্পা দাস, রাজিব, খালেদ মুন্না, শাহরিয়ার রাফাত, অপু আমান, লায়লা, আশিক, কামরুজ্জামান রাব্বি, আয়েশা জেবিন দীপা, সাগর বাউল, অন্তর রহমান, ডলি মন্ডল, এস কে বনি, শফিকুল ইসলাম এবং শাহরিন মীম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা, তাসনুভা মোহনা এবং মিম চৌধুরী। পুরো আয়োজনটি গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

ইতোমধ্যে এই অনুষ্ঠানটিতে স্বনামধন্য অনেক শিল্পী তাদের সুরমূর্ছনায় সবাইকে বিমুগ্ধ করেছেন। এ ছাড়াও তরুণ প্রজন্মের অনেক শিল্পী যারা এরইমধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাদের পাশাপাশি এ সময়ের জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল সংগীত শিল্পীদের জন্যও এটি হয়ে উঠেছে একটি অনন্য প্লাটফর্ম। শুরু থেকেই অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনার দায়িত্বে আছেন ইমরান আলী। প্যানেল প্রযোজনায় আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং মো. রফিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১০

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১১

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১২

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৩

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৫

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৭

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৯

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

২০
X