কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে সনি-র‌্যাংগসের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন

নোয়াখালীর মাইজদীতে সনি-র‌্যাংগসের শোরুম উদ্বোধন করেন অতিথিরা। ছবি : সৌজন্যে
নোয়াখালীর মাইজদীতে সনি-র‌্যাংগসের শোরুম উদ্বোধন করেন অতিথিরা। ছবি : সৌজন্যে

নোয়াখালীর মাইজদী কোর্টে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠানটি সনি-র‌্যাংগস নামে বহুলভাবে পরিচিত। মাইজদীতে অফিসিয়াল ইলেকট্রনিক্স পণ্য ও সার্ভিস নিয়ে বড় পরিসরে শোরুমটি যাত্রা শুরু করায় স্থানীয়রা আরও বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

সনি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর পিটিই লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস ও র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের সম্মানিত সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম যৌথভাবে শোরুমটি উদ্বোধন করেন।

মাইজদী কোর্টে র‌্যাংগস শোরুম এবং এক্সপেরিয়েন্স সেন্টার অত্যাধুনিক Sony BRAVIA 4K গুগল টিভি, হোম অডিও এবং ভিডিও সিস্টেমে সজ্জিত। এ ছাড়া থাকছে অন্যান্য বিশ্বসেরা ব্র্যান্ডের 4K UHD LED টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের অফিসিয়াল পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ইলেক্ট্রোলাক্স, কেলভিনেটর, র‌্যাংগস, কেনস্টারসহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এখানে।

প্রতিষ্ঠানটি জানায়, উদ্বোধন উপলক্ষে সাত দিন থাকছে বিশেষ ছাড় ও উপহার। এ ছাড়া আকর্ষণীয় ডিসকাউন্টসহ ‘বাণিজ্য মেলা ২০২৪ ও শীতকালীন উৎসব’ অফার এখানে পাওয়া যাবে।

৪০ বছর ধরে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১১

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১২

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৫

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৭

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৮

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৯

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

২০
X