কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, ইসলামি স্কলার প্রফেসর মোক্তার আহমাদ, প্রফেসর ডা. এমএ মুকিত, তানভীর রাহমান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব গাজী হাফিজুর রহমান লিকু ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও গোয়েন্দা) তানভীর মমতাজ।

এ ছাড়া এভেরোজ স্কুলের পরিচালক গোলাম মোস্তফা, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক মি. টম, ক্যামব্রিজ ইউনিভারসিটি প্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান, ক্যামব্রিজ এসেসমেন্ট ইংলিশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কায়েস উদ্দিন আহমেদ এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সব সদস্য ও অন্যান্য আমন্ত্রিতরা উপস্থি ছিলেন।

সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্কুলটির ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন স্কুলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।

পূর্ব ঘোষণা অনুযায়ী স্কুল এর লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় তিন হাজার শিক্ষার্থী ৩৮০টি খেলায় অংশগ্রহণ করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে প্রতি বছরের মতো এবারেও এভেরোজ পরিবারের ৮২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্কুলের সার্বিক পরিস্থিতি এবং অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিবৃতি দেন।

বিদ্যালয়ের প্রধান নির্বাহী ও প্রিন্সিপাল বলেন, স্কুলটি ঢাকা শিক্ষা বোর্ডের পাশাপাশি ক্যামব্রিজ ও এডেক্সসেল সার্টিফাইড স্কুল। এছাড়া ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিকাশের লক্ষ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য হিফজুল কুরআন বিভাগ রয়েছে।

তিনি বলেন, বর্তমানে এই বিদ্যালয়ের তিনটি শাখায় ৪০০০০ শিক্ষার্থী দেশ ও বিদেশের বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি উপযোগী সকল কারিকুলামের এবং সুযোগ পাচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে খোলা হয়েছে বিশ্ব ইসলামিক ইউনিভারসিটি ভর্তি সেল/ডিপার্টমেন্ট। বিশ্বের সব নামকরা ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ, পার্টনারশিপ, রিকগনিশন, ভর্তি ইত্যাদি নিয়ে কাজ করছে এই বিশ্ব ইসলামিক ইউনিভারসিটি ভর্তি সেল/ডিপার্টমেন্ট।

তিনি আরও বলেন, স্কুলটি IB PYP কারিকুলাম ফলো করে, পাশাপাশি রয়েছে জেনেভা থেকে নিয়োগপ্রাপ্ত কনসালট্যান্ট। এ ছাড়া স্কুলটির শিক্ষার্থীদের এ এবং ও লেভেলে রয়েছে অসংখ্য অর্জন। আমাদের শিক্ষার্থীদের মোনাশ ইউনিভারসিটির সঙ্গে আমদের এক্সক্লুসিভ পার্টনারশিপ থাকায় সেখানে সর্বোচ্চ ডিস্কাউন্ট পাওয়ার নিশ্চয়তা রয়েছে।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X