কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ভার্চুয়ালি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ভার্চুয়ালি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার (৩১ মার্চ) ভার্চুয়ালি অনুষ্ঠিত কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের স্পন্সর, বোর্ড অব ডিরেক্টররে সদস্য ও শেয়ারহোল্ডাররা।

প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির প্রতি সবসময় সমর্থন ও সহযোগিতার জন্য চেয়ারম্যান আবুল হাসান চৌধুরী কোম্পানির শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান। নিরবচ্ছিন্ন গ্রাহক পরিষেবা এবং ব্যবসায়িক পরিচালনা নিশ্চিত করতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি থেকে কাজের সামঞ্জস্য করার যথাযথ ও আন্তরিক প্রচেষ্টার জন্য গ্রিন ডেল্টা পরিবারের সদস্যদেরও অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

বিমা খাতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠার পর থেকে শীর্ষস্থানটি সুরক্ষিত করার জন্য সব শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী। এ ছাড়া সংকটময় পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করার জন্য গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বয়ংক্রিয় গ্রাহক পরিষেবা, ডিজিটালাইজড সল্যুশন, বিমাসংক্রান্ত বিবিধ গ্রাহকসেবা ভবিষ্যতে আরও উন্নত পদ্ধতিতে ও সফলভাবে সম্পাদনের বিষয়ে আশা ব্যক্ত করেন। পাশাপাশি কোম্পানির সমৃদ্ধির জন্য আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ধারাবাহিক উদ্ভাবন এবং সর্বোত্তম সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।

এ ছাড়াও প্রতিষ্ঠানের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী শেয়ারহোল্ডারদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা ও পরিচালনা পরিষদের দুর্দান্ত কর্মদক্ষতা, সুদক্ষ ও শক্তিশালী করপোরেট প্রশাসন, আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা ও ২০২৩ সালের বিস্তারিত ও তথ্যবহুল বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ভূয়সী প্রশংসা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X