কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘হেলো’

হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন-হেলোর লোগো। সৌজন্য ছবি
হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন-হেলোর লোগো। সৌজন্য ছবি

হৃদরোগ বিষয়ে জনগণকে সচেতন কার্যক্রমের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের সম্মানসূচক ‘মোস্ট ক্রিয়েটিভ ক্যাম্পেইন’ অ্যাওয়ার্ড অর্জন করেছে হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)।

সম্প্রতি ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফেসর ড্যানিয়েল পিনেইরো অফিসিয়াল ই-মেইলের মাধ্যমে হেলোর অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) হেলোর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সংস্থাটি গঠনমূলক ও বৈজ্ঞানিক কার্যক্রমের ধারাবাহিকতায় ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের নিয়মিত সদস্যপদ লাভ করে।

হেলো জানিয়েছে, ২০২৩ সালে ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মাসব্যাপী হেলোর স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের জন্য এই অ্যাওয়ার্ড লাভ করেছে তারা- যা হেলো পরিবারসহ দেশের জন্য একটি গৌরবময় অর্জন।

সংস্থাটির সভাপতি অ্যাডভোকেট আবু রেজা মো. কাইউম খান বলেন, আমরা প্রতিবছরই বিশ্ব হার্ট দিবসে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে থাকি। এবারের এই অ্যাওয়ার্ড আমাদের জন্য বিশাল এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

হেলোর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মহসীন আহমদ বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই মানবতার জন্য দাতব্য, সচেতনতা ও গবেষণা এই স্লোগানকে সামনে রেখে কাজ করে আসছে হেলো। বাংলাদেশ থেকে হৃদরোগ নির্মূলে প্রতিবছর বিশ্ব হার্ট দিবসে আমরা মাসব্যাপী ক্যাম্পেইন আয়োজন করে থাকি। গত বছর রাজধানীর ঢাকায় আমরা জনসাধারণের মাঝে হৃদরোগবিষয়ক সচেতনতা বাড়াতে সাইকেল র‍্যালি, সিপিআর ট্রেনিং ও বৈজ্ঞানিক কনফারেন্সের আয়োজন করেছি। সেইসঙ্গে প্রকাশ করেছি হাইপারটেনশন ম্যানুয়াল যা দেশব্যাপী তরুণ চিকিৎসকদের উচ্চরক্তচাপবিষয়ক চিকিৎসায় ভূমিকা রাখবে।

এ ছাড়া খাগড়াছড়ি মাটিরাংগায় হেলোর ‘পিটাছড়া স্বাস্থ্যকেন্দ্র’ এর মাধ্যমে প্রায় ১০ হাজার বাঙালি-পাহাড়ি অধিবাসীদের চিকিৎসাসেবা, তেজগাঁও শিশু পরিবারে স্থায়ী স্বাস্থ্যসেবা ও কম্পিউটার প্রশিক্ষণ, পটুয়াখালীর বাউফলে অস্থায়ী চিকিৎসাসেবাসহ দেশব্যাপী স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হঠাৎ মৃত্যু ও সিপিআরবিষয়ক জনসচেতনতায় হেলো নিয়মিতভাবে সেবা দিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X