কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তাহসানের গানে উন্মাতাল সিডনি

অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশনে তাহসান খান। ছবি : কালবেলা
অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশনে তাহসান খান। ছবি : কালবেলা

অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তাহসান খান ও তার ব্যান্ড। শনিবার (১ জুন) সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটারে অনুষ্ঠিত হয় ‘তাহসান খান লাইভ ইন সিডনি’ শীর্ষক মনোজ্ঞ এ সংগীত সন্ধ্যা।

রেমিয়ানস অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনির সংগীতপ্রেমী মানুষের ঢল নামে সায়েন্স থিয়েটারে। মোম মজিদের উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল এক কথায় অসাধারণ। এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশের ফ্যাশন ডিজাইনের অন্যতম খ্যাতনামা পথিকৃৎ aarong.com।

দক্ষিণ গোলার্ধে আজ ছিল শীতকালের প্রথমদিন। আবহাওয়া কিছুটা বৈরী। অনুষ্ঠানে অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে তরুণ-তরুণীরা উপস্থিত হয়েছিল। তাহসানের গানে উন্মত্ত হয়ে উঠেছিল সংগীতপ্রেমী মানুষেরা। সিডনির দর্শকরা প্রত্যক্ষ সাক্ষী হয়ে রইল জনপ্রিয়তম তারকার অনন্য পরিবেশনা। তার কণ্ঠের জাদুতে বিমোহিত দর্শক-শ্রোতামণ্ডলী স্মৃতিকাতর হয়ে উঠেছিলেন বারবার।

প্রতিটি গানের সঙ্গে তারা গলা মিলিয়ে গান গেয়েছেন, নেচে উঠেছেন সুরের তালে। দূর-দূরান্তের শহরগুলো থেকেও ফ্যানরা এসে মুগ্ধ হয়ে ফিরে গেছেন নিজ আলয়ে। তারা গুনগুন সুরে তাহসানের গান গাইতে গাইতে ঘরে ফেরার পথে মনের অলিন্দে সঞ্চিত করেছেন মার্জিত ও সফল এক আয়োজনের অভিজ্ঞতাকে।

স্মরণীয় সন্ধ্যার শুরুতেই সংগীত পরিবেশন করেন স্থানীয় ব্যান্ড ‘রকাহন’। যা ছিল দর্শকদের জন্য বাড়তি পাওনা। এমন উপলক্ষ্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্য জামদানি শাড়িকে বিশ্বের দরবারে উপস্থাপনের তরে তাহসানের গানের আগে ফ্যাশন শোর আয়োজন করা হয়। বাংলাদেশের অহংকার জামদানি শাড়িই ছিল ফ্যাশন শো এর মূল থিম। ছোট্ট অথচ পরিশীলিত এই অংশটিও দর্শকদের প্রশংসা কুড়ায়।

‘তাহসান খান লাইভ ইন সিডনি’ অনুষ্ঠানের আয়োজকরা দর্শক-শ্রোতার উচ্ছ্বাসকে আশীর্বাদরূপে গ্রহণ করেছেন। আরও কয়েক শতাধিক আগ্রহী দর্শকদের স্থানসংকুলান (টিকিট সরবরাহ) করতে না পারার জন্য তারা গভীর দুঃখ প্রকাশ করেছেন। আয়োজকদের পক্ষে রেমিয়ানস অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট সালেহ আহমেদ জামী উপস্থিত সব দর্শক-শ্রোতা, যন্ত্রশিল্পী, কলাকুশলী, আয়োজক-পৃষ্ঠপোষক, ব্যবস্থাপক, তরুণ ভলান্টিয়ার দল এবং নেপথ্যের কারিগরদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১০

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১২

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১৩

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৪

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৫

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৬

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৭

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৮

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৯

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

২০
X