বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সাভার থেকে নিখোঁজ যুবকের মরদেহ নারায়ণগঞ্জে উদ্ধার

মৃত দ্বীন ইসলাম। ছবি : কালবেলা
মৃত দ্বীন ইসলাম। ছবি : কালবেলা

সাভার থেকে নিখোঁজ দ্বীন ইসলাম নামে এক যুবকের মরদেহ নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) রাতে সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দ্বীন ইসলাম (৩২) সাভারের হেমায়েতপুরের মো.আদম আলীর ছেলে। পুলিশ বলছে, নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। ১৫ দিন আগে সাভার থেকে নিখোঁজ হয় সে।

এ ব্যাপারে সদর থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, শহরের পাইকপাড়া থেকে দ্বীন ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথা এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং হাত বাঁধা অবস্থায় পড়ছিল।

তিনি বলেন, আমরা তার পরিবারকে জানিয়েছি। তারা বলছেন সে মানসিক প্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X