রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, ৩ বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা ভবন থেকে বোমা উদ্ধার। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা ভবন থেকে বোমা উদ্ধার। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা ভাড়া ভবনে অভিযান চালিয়েছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এ সময় ভবনের একটি ফ্লাট ৩টি বোমা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ভবনটি থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেওয়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার সানোয়ার হোসেন বলেন, সকাল থেকে এখন পর্যন্ত এ ভবনটিতে অভিযান পরিচালনা করে ৩টি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় চারতলা বিশিষ্ট বাড়িটি ঘিরে রাখে এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গি সন্দেহে অভিযান চালানো ওই ভবনের মালিক সৌদিপ্রবাসী জাকির মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ জুলাই) রাতে এক নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে এটিইউর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা ভবনটি ঘেরাও করে অভিযান পরিচালনা করে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X