রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তির দায় বাহিনী নেবে না, বেনজির ইস্যুতে আইজিপি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি। ছবি : কালবেলা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি। ছবি : কালবেলা

কোনো ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে পুলিশের সাবেক আইজিপি বেনজীর ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় বাহিনী হিসেবে নেবে না। যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে।

শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা বাহিনী প্রতিনিয়ত স্থবির থাকতে পারে না। প্রতিনিয়ত অপরাধের বহুমাত্রিকতার কারণে অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী তার গৌরবের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বাহিনী কুকি চিন প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, পার্বত্য চট্টগ্রামে আর্মিসহ সকলে মিলে অপারেশনে নিয়োজিত আছি। আমার জানা মতে, সেখানে এখন কোনো ভীতিকর পরিস্থিতি নাই। শান্ত আছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশপ্রধান। এরপর বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন তিনি। রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঁইয়া, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপপ্রবাহে স্থগিত প্যারিস প্রাইড মার্চ

গুলিবিদ্ধ শিক্ষার্থী: ‘তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

১০

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

১১

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

১২

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

১৩

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

১৪

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

১৫

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

১৬

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১৭

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১৮

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১৯

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

২০
X