চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৫:২৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বীজতলা, দিশাহারা কৃষক

পরে যাবে। আপডেট হবে আরও
বৃষ্টিতে তলিয়ে যাওয়া বীজতলা। ছবি : কালবেলা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের নিম্নাঞ্চলের বীজতলা, ফসলি জমি ও বাড়িঘর প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় খাল ও ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলি জমি, পুকুর ও খাল ডুবে গেছে। উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা, গুণবতী খাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশবার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাঁটু পরিমাণ পানি জমেছে। এ ছাড়া পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান বাইপাস সড়ক, লক্ষ্মীপুর সড়ক, পশ্চিম ধনমুড়ি হায়দারপুল সড়কে পানি জমে থাকার কারণে কয়েকটি পুকুরের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে বিভিন্ন এলাকার আমন ধানের আগাম বীজতলা।

কৃষকের ঘরে নষ্ট হচ্ছে ধানের বীজ। দিশাহারা কৃষক। পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ না থাকায় আগামী কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে কৃষকরা জানান।

বাতিসা ইউনিয়নের পাটানন্দী গ্রামের মমতাজ উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টির কারণে বীজতলাসহ শাকসবজির ক্ষেত ডুবে গেছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

পৌর এলাকার ফালগুনকরা গ্রামের কৃষক আবদুল জব্বার চৌধুরী বলেন, টানা বৃষ্টিতে শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। আমন মৌসুমে ৩০ কেজি ধান কিনে বীজতলা তৈরি করে বীজ ফলানোর কথা ছিল। কিন্তু হঠাৎ গত কয়েকদিনের বৃষ্টির কারণে বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় ৩০ কেজি ধানের বীজ নষ্ট হয়ে গেছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, উপজেলা কমপ্লেক্সে পানি জমেছে। সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত পানি নিষ্কাশন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১০

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১১

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১২

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৩

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৪

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৫

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৬

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৭

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৯

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

২০
X