মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ কর্মীদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাল মাদককারবারিরা

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রলীগের কর্মীদের রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে মাদককারবারিরা। এ ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) রাত ৯টার দিকে বয়রাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী মো. ফয়সাল শেখ, মাসুম হাওলাদার ও আবু বকর রাকিবকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত শাকিল আহমেদ শান্ত ও মো. তারিফ শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম।

এ ঘটনায় মাদককারবারি জামাল শেখ, তার ছেলে রাব্বি শেখ, মেয়ে মালা আক্তারসহ সাতজনের বিরুদ্ধে ঘটনার পরদিন মঙ্গলবার (২ জুলাই) রাতে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ দ্বীন ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। অবাধে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কে থাকার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, এ মামলার আসামিদের নামে মাদক আইনে প্রায় ৩০টি মামলা রয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১০

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১১

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১২

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৩

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৪

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৫

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৭

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৮

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৯

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

২০
X