সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
এইচএসসি পরীক্ষা

সিলেটে তৃতীয় দিনে অনুপস্থিত ৬ শতাধিক এইচএসসি পরীক্ষার্থী

পরীক্ষার্থীদের পুরোনো ছবি।
পরীক্ষার্থীদের পুরোনো ছবি।

বন্যার কারণে ৯ দিন পিছিয়ে গত মঙ্গলবার শুরু হয়েছিল এইচএসসি পরীক্ষা। পরীক্ষার তৃতীয় দিনে সিলেট বিভাগে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪৯ জন। তবে কোথাও কোনো গোলযোগের ঘটনা ঘটেনি।

রোববার (১৪ জুলাই) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।

তিনি বলেন, তৃতীয় দিনের পরীক্ষায় সিলেট বিভাগে ৬ শতাধিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রায় বিভাগে অনুপস্থিতির হার ১%-এর কাছাকাছি। নকল বা অসদুপায় অবলম্বনের জন্য কাউকে বহিষ্কার করা হয়নি।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, শান্তিপূর্ণভাবে অতিবাহিত হওয়া এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিলেটে তৃতীয় দিনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৯০ জন, যার মধ্যে উপস্থিত ছিল ৪৭ হাজার ৮৪১ জন। তৃতীয় দিনে অনুপস্থিতির সংখ্যা ৬৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫১, হবিগঞ্জ জেলায় ১৩৯, মৌলভীবাজার জেলায় ১৩৫ ও সুনামগঞ্জ জেলায় ১২৪ জন অনুপস্থিত ছিলেন। বিভাগে অনুপস্থিতির হার ১.৩৪%। তবে নকল বা অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।

সিলেট বিভাগে ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। যাদের মধ্যে সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল ৩০ জুন- বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই- বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই- ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই- ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। এ চার বিষয়ের পরীক্ষার পুনর্নির্ধারিত ধারিত সময়সূচি হলো ১৩ আগস্ট বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ১৮ আগস্ট বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X