বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিএমপির দুই থানার ওসিকে বদলি

বরিশাল কোতয়ালি মডেল থানার নতুন ওসি মোস্তাফিজুর রহমান (বামে) ও বিমানবন্দর থানার ওসি লোকমান হোসেন (ডানে)। ছবি : কালবেলা
বরিশাল কোতয়ালি মডেল থানার নতুন ওসি মোস্তাফিজুর রহমান (বামে) ও বিমানবন্দর থানার ওসি লোকমান হোসেন (ডানে)। ছবি : কালবেলা

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এলাকার দুই থানার ওসিকে বদলি করা হয়েছে। হঠাৎ করেই এমন সিদ্ধান্তে নানা মহলে আলোচনা চলছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক এবং বিমানবন্দর থানার ওসি মাহফুজুর রহমানকে দায়িত্বে অবহেলার কারণে অন্যত্র বদলি করা হয়েছে। কোটাবিরোধী আন্দোলনের সময় বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড, চৌমাথা, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ৭-৮ ঘণ্টা ধরে আন্দোলনকারীরা পিকেটিং, পুলিশ বক্সে ভাঙচুরসহ ভিন্ন স্থাপনায় হামলা করেছে। এ ছাড়া ওইদিন মেট্রোপলিটনে পুলিশের উপপুলিশ কমিশনার কর্মকর্তাসহ পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন। যার দায়ভার ও ব্যর্থতা দুই থানার ওসির ওপর বর্তায়।

এ ছাড়া গত ২৬ জুলাই নগরীর সিঅ্যান্ডবি রোড থানা কাউন্সিলের সামনে বিএনপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ওপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে তাদের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা করা হয়। বর্তমান সরকারদলীয় নেতাদের ওপর এমন হামলা হওয়ায় দুই থানার ওসিকে ভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার ওসি আরিচুলকে খুলনায় বদলি করা হয়েছে। আর বিমানবন্দর থানার ওসি মাহফুজুর রহমান চৌধুরীকে সিলেটে বদলি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রণয় রায় বলেন, বরিশাল কোতয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এর আগে কাউনিয়া থানায় কর্মরত ছিলেন। অপরদিকে বিমানবন্দর থানার ওসি হিসেবে লোকমান হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এর আগে একই থানায় ওসি তদন্ত হিসাবে কর্মরত ছিলেন।

বুধবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, মেট্রোপলিটনের কোতয়ালী থানা ও বিমান বন্দর এই দুই থানায় ইনচার্জ পদে রদবদল আনা হয়েছে। পূর্বে যারা দায়িত্বে ছিলেন তাদের অন্যত্র বদলি করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১১

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১২

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১৩

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৪

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৬

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৭

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৮

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৯

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

২০
X