বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গুম হওয়া ছেলেকে ফেরত চান সন্তানহারা মা

ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি : কালবেলা
ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি : কালবেলা

গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। মানববন্ধন থেকে ফেনীতে গুমের শিকার যুবক মাহবুবুর রহমান রিপনকে তার মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফেনী শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা।

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবির সভাপতিত্বে ও অধিকার ফেনীর ফোকাল পারসন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সুজন-সুশাসনের জন্য নাগরীক ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূইয়া, ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এনএন জীবন, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শেখ ফরিদ আক্তার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, ফেনী থিয়েটারের সাবেক প্রধান সমন্বয়কারী কাজী ইকবাল আহমেদ পরান, অধিকার সদস্য তন্বী সোম ও গুম হওয়া যুবদল নেতা রিপনের বড় ভাই শিপু।

মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ১০ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে (র‍্যাব) ঘর থেকে তুলে নেওয়া হয়। থানায় মামলা করতে চাইলেও মামলা নেয়নি। আজও হদিস পায়নি ছেলের। গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ১০ বছরও মেলেনি বিচার।

তিনি আরও বলেন, ডিজিএফআই'র আয়না ঘর থেকে একে একে অনেকে মুক্তি পাচ্ছে। যদি আমার ছেলে সেখানে থাকে তাকে ফেরত দিন। রিপনের মতো আর কোনো ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি এ কে এম আবদুর রহিম, ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, সাপ্তাহিক ফেনী সমাচার সম্পাদক মুহিবুবুলা ফরহাদ, সাপ্তাহিক হর্কাস সম্পাদক তারেক মজুসদার, আনন্দ টিভির জেলা প্রতিনিধি জাফর উল্যাহ, ফেনীর গৌরব'র নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, দৈনিক ভোরের ডাক'র ফেনী প্রতিনিধি মোল্লা ইলিয়াস, সাপ্তাহিক ফেনীর প্রত্যয়'র ভারপ্রাপ্ত সম্পাদক সিদ্দিক আল মামুন, সাংবাদিক নিজাম উদ্দিন, দৈনিক স্টার লাইন'র স্টার রিপোর্টার ফয়সাল, সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল, শিক্ষক এম ডি মোশারফ, মানবাধিকার সংগঠক আবদুস সালাম ফরায়জী, জাফর আহমেদ ভূইয়া, ইউসুফ আহমেদ নিশাদ, আমিনুল ইসলাম শাহীন, মো. শহিদুল ইসলাম মিশু, শেখ আশিকুন্নবী সজিব, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, সাংস্কৃতিক সংগঠক কিষান মোশারফ, দৈনিক ইত্তেফাক ডিজিটাল'র ফেনী প্রতিনিধি এম এ আকাশসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X