ফেনী প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মজিবুর রহমান মঞ্জুর ‘নির্বাচনী ডিজিটাল ক্যারাভ্যান’ উদ্বোধন

‘ডিজিটাল প্রচার ক্যারাভ্যান’ উদ্বোধন করেছেন মজিবুর রহমান মঞ্জুসহ অতিথিরা। ছবি : কালবেলা
‘ডিজিটাল প্রচার ক্যারাভ্যান’ উদ্বোধন করেছেন মজিবুর রহমান মঞ্জুসহ অতিথিরা। ছবি : কালবেলা

ফেনী-২ সদর আসনে নির্বাচনী প্রচারণায় আধুনিকতার ছোঁয়া দিতে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ‘ডিজিটাল প্রচার ক্যারাভ্যান’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের খাজুরিয়া এলাকায় প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে এই ক্যারাভ্যানটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

এ সময় ক্যারাভ্যানটির উদ্বোধনকালে ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ডিজিটাল ক্যারাভ্যান নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানো এবং জোটের বার্তা পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য।

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি প্রশাসনকে এই ব্যাপারে সজাগ থাকার এবং যে কোনো অপতৎপরতা রুখতে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান, আজিজুর রহমান রিজভী ও​ মনসুর আব্দুল্লাহ, জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, ছাত্রশিবির শহর শাখা সেক্রেটারি শফিকুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা।

ক্যারাভ্যানটি ফেনী সদর আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঈগল প্রতীকের প্রচারণা চালাবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১০

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১১

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১২

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৩

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৪

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৭

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৮

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৯

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

২০
X