মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী : মেজর সাদমান

মণিরামপুর থানা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা
মণিরামপুর থানা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা

পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী সার্বক্ষণিক পাশে থাকবে। জনগণের নিরাপত্তায় পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। যারা লুটপাট ও অরাজকতা করেছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী।

শনিবার (১০ আগস্ট) দুপুরে যশোরের মণিরামপুর থানা চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় যশোর জেলার মণিরামপুর ও কেশবপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর সাদমান এসব কথা বলেন।

থানা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় মণিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে এসআই সানমুন মোল্লা সোহান ১১ দফা দাবির কথা উল্লেখ করে জানান, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে চায়। উদ্ভূত পরিস্থিতিতে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিতসহ রাজারবাগ পুলিশ লাইন্স থেকে নির্দেশ পাওয়া মাত্রই তারা মাঠে কাজ শুরু করবেন। এ মত বিনিময় সভা বিভিন্ন রাজনৈতিক দল, বণিক সমিতি, সাংবাদিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জামায়াতের সাবেক আমির অধ্যাপক ফজলুল হক, যুব জমিয়াতে উলামায় ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হুসাইন আহমদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মণিরামপুর সভাপতি ইবাদুল ইসলাম মনু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বণিক সমিতির সেক্রেটারি রবিউল ইসলাম মিঠু ও পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী বসু প্রমুখ। আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১০

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১১

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১২

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৩

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৪

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৫

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৬

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৭

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

২০
X