সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে সরকারি গাড়ি থেকে স্টিকার খুলছেন শিক্ষার্থীরা

গাড়ি থেকে স্টিকার খুলছেন এক শিক্ষার্থী। ছবি : কালবেলা
গাড়ি থেকে স্টিকার খুলছেন এক শিক্ষার্থী। ছবি : কালবেলা

সিলেটের সরকারি দপ্তরের গাড়ির স্টিকার ও দাপ্তরিক লোগো খুলে ফেলেছেন শিক্ষার্থীরা। রাজপথে সরকারি দাপ্তরিক গাড়ি আটকিয়ে এ প্রতিবাদী কার্যক্রম চালান তারা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে সিলেটের টিলাগড়-আম্বরখানা রোডে বিমানবন্দরগামী একটি গাড়ি আটক করেন শিক্ষার্থীরা।

এ সময় গাড়ির সামনে থাকা স্টিকার ও লোগোটি খুলে দেন তারা। গাড়িটি ছিল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের।

সরেজমিনে দেখা গেছে, সিলেট নগরীর টিলাগড়, মেজরটিলা, আম্বরখানাসহ বেশ কিছু পয়েন্টে রাস্তায় চলাচল করা সরকারি গাড়িগুলো আটক করে স্টিকার এবং লোগো খুলে ফেলা হচ্ছে। ট্রাফিক পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা ফেরানোর কাজে নিয়োজিত থাকার সময়ে তারা এ কাজ করেন। দিনভর নগরীর বিভিন্ন মোড়ে বাড়তি সুবিধা পেতে পারে এমন লোগো বা স্টিকার সম্বলিত গাড়ি থেকে তা অপসারণ করা হয়।

সিলেটের প্রাইভেট প্রতিষ্ঠানের চাকরিজীবী দেবাশিস বিশ্বাস বলেন, ছোট ছোট বাচ্চাগুলো বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে কাজ করছে সেটি দেখে মুগ্ধ হচ্ছি। তারা সফল হলে দেশের কোনো সেক্টরেই আর বৈষম্য থাকবে না।

আম্বরখানা পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে থাকা সিলেট সরকারি কলেজের এক শিক্ষার্থী জানান, আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি। এ দেশে আর কোথাও কোনো বৈষম্য থাকবে না। সরকারি গাড়ি দেখিয়ে কেউ যাতে বাড়তি সুবিধা নিতে না পারেন সেজন্য স্টিকারযুক্ত গাড়ি দেখলেই সেটি থামিয়ে স্টিকার এবং লোগো খুলে দিচ্ছি।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X