টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরা কামাড়পারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খুরশীদ জাহানের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
উত্তরা কামাড়পারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খুরশীদ জাহানের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরার কামাড়পারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খুরশীদ জাহানের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। দুপুর পর্যন্ত শতাধিক শিক্ষার্থী স্কুলের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময়ে বিরোধিতা করেছেন কামারিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন। এতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষিকা খুরশিদ সরকারি চাকরি করার পরেও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক বিভিন্ন মিছিল মিটিং করাতেন তিনি। তার ভয়ে প্রতিষ্ঠানের কেউ মুখ খুলতে পারত না। অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেন তিনি।

শিক্ষার্থীরা আরও জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে তিনি কলেজের ভেতরে পাথর-ইটের খোয়া রেখে দেন। এ ছাড়াও ছিল কাচের বোতল। এগুলো আনা হয়েছিল ছাত্রলীগের নেতাদের জন্য। তারা ছাদের ওপর থেকে এগুলো ছুড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত করার পরিকল্পনা করছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

১০

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

১১

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

১২

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

১৩

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১৪

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১৬

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১৭

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১৮

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৯

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

২০
X