মৌলভীবাজার (জুড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের তোপের মুখে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি। ছবি : কালবেলা
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের তোপের মুখে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবিতে তিনি পদত্যাগ করেন।

লিখিত এক চিঠিতে কিশোর রায় চৌধুরী মনি জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া আগামী ১৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাকি কাজ সম্পন্ন করা হবে জানান তিনি।

জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি বলেন, আমি আমার বক্তব্য লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকতা ও ছাত্রদের সমন্বয়কদের কাছে উপস্থাপন করেছি। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদত্যাগ করেছি এটাতো আমি লিখিতভাবে দিয়ে দিয়েছি।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, শিক্ষার্থীরা উপজেলা চেয়ারম্যান পদত্যাগপত্র চেয়েছেন। চেয়ারম্যান আনুষ্ঠানিক পদত্যাগের জন্য দুদিন সময় চেয়েছেন। আপাতত তিনি তাদের দাবির পরিপ্রেক্ষিতে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, ওনার লিখিত বক্তব্য অনুযায়ী তিনি বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলের শেষের দিকে সাধারণ শিক্ষার্থীদের উপরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হমলায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি নীরব ভূমিকা পালন করেন। এ ছাড়া ৪ আগস্ট আক্রমণকারীদের সঙ্গে নিয়েই উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জুয়েল আহমেদ (জুয়েল রানা) মিছিল বের করেন। এতে কেউ আন্দোলনের প্রস্তুতি নিলে প্রতিহত করতে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন তারা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১০

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১১

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১২

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১৩

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৪

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১৫

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১৭

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১৮

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১৯

নির্ভরা

২০
X