মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে অনশনরত গৃহবধূ। ছবি : কালবেলা
বিয়ের দাবিতে অনশনরত গৃহবধূ। ছবি : কালবেলা

জামালপুরের মেলান্দহ উপজেলার ১০ নম্বর ঝাউগড়া ইউনিয়নের টুপকারচর গ্রামের মনো মণ্ডলের ছেলে আনসার সদস্য মো. মিন্টু মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে অনশন করছেন ফরিদা আক্তার নামে এক সন্তানের জননী।

শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা দিকে মিন্টু মিয়ার বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়ির সামনে বসে আছে এক সন্তানের জননী ফরিদা। চারপাশে উৎসুক মানুষের ভিড়।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের বাড়িতে অনশনে বসলে ফরিদাকে টেনেহিঁচড়ে ও মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে পালিয়ে যায় মিন্টুর পরিবারের লোকজন। আর মিন্টুকে না পেয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন অনশনে বসা এ নারী।

ফরিদা আক্তার বলেন, মিন্টু মিয়ার সঙ্গে প্রায় ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত ২৫ জুলাই রাতে দেখা করার কথা বলে কৌশলে ডেকে নিয়ে এক সঙ্গে রাত্রিযাপন করে। গত বুধবার বিয়ের কথা বলে ঢাকায় নিয়ে যান আনসার সদস্য মিন্টু মিয়া। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বিয়ের কাবিনের খরচের জন্য ২০ হাজার টাকা নেন। এ সময় মিন্টু খাবার কিনতে যাওয়ার কথা বলে ওই জায়গা থেকে পালিয়ে যান।

তিনি বলেন, পরে হাসপাতলে রাত কাটাই। শুক্রবার সন্ধ্যায় মিন্টুর বাড়িতে এসেছি। সারারাত ঘরের বাইরে থাকতে হয়েছে। সকালে মিন্টুর চাচা, মা আর বোন মিলে মারধর করে এবং মিন্টুর সঙ্গে সম্পর্কের প্রমাণ নষ্ট করার জন্য মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। এরপর সুকৌশলে বাড়ি থেকে মিন্টুর পরিবারের লোকজন সবাই পালিয়ে গেছে। বিয়ের দাবিতে এসেছি বিয়ে ছাড়া এই বাড়ি থেকে যাব না।

স্থানীয়রা জানান, সারা রাত ঘরের সামনে বসে ছিল ওই নারী। সকালে মিন্টু মিয়ার পরিবারের লোকজন মারধর করে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান। ওই নারী প্রায় তিন-চার ঘণ্টা অজ্ঞান হয়ে পড়েছিল। মিন্টু মিয়া আগে বিয়ে করেছিল সেই বউ চলে গেছে। যে মেয়েটি এখন বিয়ের দাবিতে এসেছে এই নারীরও বিয়ে হয়েছিল। তারা দুজনেই একসঙ্গে পড়াশোনা করতে।

মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ কালবেলাকে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১০

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১২

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৩

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৪

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৫

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৮

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৯

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

২০
X