মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় এমপির মাইকিংয়ে জলমহাল দখল করে মাছ লুটপাট

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গুড়াডুবি বদ্ধ জলমহাল দখল করে মাছ লুটপাটের ঘটনায় মানববন্ধন। ছবি : কালবেলা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গুড়াডুবি বদ্ধ জলমহাল দখল করে মাছ লুটপাটের ঘটনায় মানববন্ধন। ছবি : কালবেলা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গুড়াডুবি বদ্ধ জলমহাল দখল করে মাছ লুটপাট করেছে দুষ্কৃতকারীরা। প্রতিবাদ করলে ইজারাদারদের মারধর করে তারা।

এ নিয়ে রোববার (১৮ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের উদয়পুর বাজারে মানববন্ধন করেন বড়খাপন পুটিকা মিলন মৎস্যজীবী সমবায় সমিতি। এ সময় বক্তারা থানায় দেওয়া অভিযোগটি নথিভুক্ত করে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা ও বৈধ জলমহালটি ফিরে পাওয়ার দাবি জানান ইজারাদাররা।

বক্তারা আরও বলেন, ইজারা না মেনে চলতি বছরের ২৮ মে মাইকিং করে জলমহাল উন্মুক্ত ঘোষণা করেন স্থানীয় সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী। এর পর থেকেই মাছ ও বাঁশ লুটপাট শুরু হয়। এ ঘটনায় কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি নথিভুক্ত করেনি। মানববন্ধনে ইজারাদাররা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক লোকজন অংশ নেন।

গত শুক্রবার রাতে দুষ্কৃতকারীদের ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ করে কলমাকান্দা থানায় একটি অভিযোগ জমা দেওয়া হয়। কিন্তু অভিযোগটি নথিভুক্ত না করে ওসি মোহাম্মদ লুৎফুল হক মীমাংসার কথা বলেছেন বলে জানান ইজারাদাররা।

মানববন্ধনে বক্তব্য দেন পুটিকা মিলন মৎস্যজীবী সমবায় সমিতি সভাপতি ইজারাদার আশ্রব আলী, সাধারণ সম্পাদক মো. ফৌজদার মিয়া, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, রনি তালুকদার, সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া, আলতু বিশ্বাস, কাসেম মণ্ডল, হাবিবুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে জানতে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক কালবেলাকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X