সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১২:২৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
বরিশাল সিটি নির্বাচন

ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর সমর্থকদের হাতাহাতি

নগরীর ২১ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে হাতাহাতি করছেন দুই প্রার্থীর সমর্থক।
নগরীর ২১ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে হাতাহাতি করছেন দুই প্রার্থীর সমর্থক।

বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিব রাজিব ও টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদ মান্নার সমর্থকদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ওই ওয়ার্ডের গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টিফিন বক্স মার্কার প্রার্থীর ওই সমর্থক সংবাদমাধ্যমে অভিযোগ করে জানান, লাটিম মার্কার প্রার্থী ও তার স্ত্রী ভোটারদের জোর করে তাদের পক্ষে ভোট দেওয়াচ্ছেন। টিফিন বক্স মার্কার কাউকেই ঢুকতে দিচ্ছেন না। এমনকি বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।

তবে লাটিম মার্কার প্রার্থীর স্ত্রী মৌসুমী কবির মৌ উল্টো অভিযোগ তুলে জানান, টিফিন বক্স প্রতীকের প্রার্থী মাঠে নেই। তিনি ভোটারদের টাকার প্রলোভন দিয়ে ভোটকেন্দ্রে আনছেন। এতে বাধা দেওয়ার জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তারা লাইনেই দাঁড়াতে দিচ্ছে না। এমনকি বলছে, বের করে দেবে।

এদিকে ওই ঘটনার পর উভয় পক্ষের সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই এপিবিএন ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় কাউন্সিলের সমর্থকদের দূরে সরিয়ে দেয়।

এপিবিএন কর্মকর্তা দুলাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এখানে ঝামেলা হচ্ছে—এমন খবর পেয়ে তারা এসেছেন। দুই কাউন্সিলরের লোকজনকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক। যে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X