বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ

মুফতি সৈয়দ ফয়জুল করিমের সঙ্গে দেখা করতে গিয়েছেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
মুফতি সৈয়দ ফয়জুল করিমের সঙ্গে দেখা করতে গিয়েছেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় চরমোনাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের সঙ্গে দেখা করে তার ওপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলায় রক্তাক্ত হওয়ায় সমবেদনা জানিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ সময় ইকবাল হোসেন তাপস এই হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

তিনি ১২ জুন অনুষ্ঠিত প্রহসনের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ডিজিটাল কারচুপির মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার- এমন মন্তব্য করেন এবং মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বিশিষ্ট শিক্ষাবিদ নজরুল ইসলাম খান, বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড এম এ জলিল, আকতার রহমান সপ্রু, কামরুজ্জামান চৌধুরী কামাল, আলহাজ মো. শাহেদ আলী, মোসলেম ফরাজি, জাহাঙ্গীর হোসেন ফকির, যুবনেতা আবদুল হান্নান, ডালিম হাওলাদার এবং ছাত্রনেতা বাহাদুর হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের ফাঁসি 

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রংপুরে থানায় অভিযোগ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

সিলেটে আদালত থেকে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ

হানিট্রাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক

১০

ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১১

বিশ্লেষণ / ইরানের যে কৌশলে কেবল দক্ষিণাঞ্চলেই সীমিত যুক্তরাষ্ট্রের হামলা

১২

মার্টিনেজের ১০ ‘নোংরা কৌশল’ নিয়ে ‘দ্য সান’-এর তালিকা প্রকাশ

১৩

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে যারা 

১৪

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

১৫

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

১৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

১৭

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

১৮

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৯

তিন জেলায় বাবা-ছেলেসহ বজ্রপাতে ৫ জনের মৃত্যু

২০
X