বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১১:৩২ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে’

বাউফলে বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি: কালবেলা
বাউফলে বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি: কালবেলা

বিএনপি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এখন বিদেশি প্রভুদের ধরে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জিয়াউল হক জুয়েল।

রোববার (৩০ জুলাই) বিকেলে পটুয়াখালীর ইলিশ চত্বরে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এখন বিদেশি প্রভুদের ধরে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা মুখে গণতন্ত্রের কথা বলে, আসলে সংবিধান না মেনে অবৈধ পন্থায় ক্ষমতায় আসাই তাদের লক্ষ্য। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। কোনো বিদেশি প্রভু এ দেশে কাউকে ক্ষমতায় এনে দিতে পারবে না। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

এর আগে, পটুয়াখালীর বাউফলে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বাউফল পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল।

রোববার বিকেলে কুন্ডপট্টি রোডস্থ বাউফল পৌর আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ইলিশ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ খান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জিয়াউল হক জুয়েল। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জসিম উদ্দিন ফরাজি, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এস এম ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম গাঙ্গুলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসান, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম মহসিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X