রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১১:০০ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৪ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বোয়ালিয়া থানা, রাজশাহী। ছবি : কালবেলা
বোয়ালিয়া থানা, রাজশাহী। ছবি : কালবেলা

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামসহ চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মঙ্গলবার (২৭ আগস্ট) নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি করা হয়। মামলার বাদী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু।

আসামিরা হলেন- দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, জিটিভির রাজশাহী প্রতিনিধি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, দৈনিক করতোয়ার রাজশাহী প্রতিনিধি রোজিনা সুলতানা ও স্থানীয় দৈনিক উপচার পত্রিকার সাংবাদিক আসগর আলী সাগর। মামলায় অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হয়। এটি বিএনপির নিজস্ব সমাবেশ হওয়ায় সব ক্ষেত্রে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়। সমাবেশকে সফল করতে সাংবাদিকদের জন্য মিডিয়া কার্ড ইস্যু করা হয়। অধিকাংশ সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে এই কার্ড গ্রহণ করেন।

এজাহারে আরও বলা হয়েছে, সমাবেশের আগের দিন দুপুরে নগর বিএনপির কার্যালয় থেকে এই কার্ড বিতরণ করা হয়। বাদী বজলুর রহমান মন্টু মামলার আসামিদের কার্ড দিলে তারা তা গ্রহণ না করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে রাজি না হলে আসামিরা তাকে হত্যার হুমকি দেন।

এ ছাড়া তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘খুনি’ ও ‘সাজাপ্রাপ্ত’ আসামিসহ আরও বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য দেন। এসব বক্তব্য তারা নিজ নিজ আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করেন বলে অভিযোগ করা হয়েছে।

বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এসআই তাজউদ্দিন আহমেদকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১০

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১১

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১২

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৩

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৬

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৮

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৯

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

২০
X