কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ১৬ কেজি সোনা নিয়ে ধরা যুবক

জব্দকৃত সোনার বার। ছবি : সংগৃহীত
জব্দকৃত সোনার বার। ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে থাকা কফি তৈরির মেশিন থেকে প্রায় ১৬ কেজি সোনা জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে শারজাহ থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও সিভিল এভিয়েশনের সদস্যরা।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান। তিনি জানান, ওই কফি তৈরির মেশিন থেকে মোট ১৫০টি সোনার বার এবং ৪টি সিলভারের প্রলেপযুক্ত সোনার চাকতিসহ মোট ১৫ কেজি ৯১০ গ্রাম সোনা জব্দ করা হয়। জব্দ করা সোনার আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ৩৬ লাখ টাকা।

জানা গেছে, এ ঘটনায় আটক হোসাইন আহমদ (২০) নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ। হোসাইন আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল এলাকার বাসিন্দা। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ওসমানী বিমানবন্দরে আসেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সকাল ৮টা ২১ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই যাত্রী। প্রথমে তার মালামাল স্ক্যান করে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পরে গোয়েন্দা সদস্যরা আবার তল্লাশি চালান। একপর্যায়ে তার সঙ্গে আনা কফি তৈরির তিনটি যন্ত্র দেখে সন্দেহ হয়। সেগুলো খুলে তল্লাশি চালানোর পর ভেতর থেকে ১০৫টি সোনার বার জব্দ করা হয়। এ ছাড়া গলিয়ে আনা চারটি সোনার চাকতি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে প্রাণ গেল জুলাই শহীদের ভাই কাউছারের

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১০

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১১

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১২

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৩

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৪

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৫

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

১৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১৭

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১৮

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১৯

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

২০
X