রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান। ছবি : সংগৃহীত
বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান। ছবি : সংগৃহীত

রাঙামাটির কাউখালীর বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান (৩৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আব্দুল মান্নানকে রাউজান রাঙামাটি-চট্টগ্রাম সড়কের চৌধুরী মার্কেটের পাশে জঙ্গল থেকে পথচারীরা লাশ উদ্ধার করে জে কে মেমোরিয়াল হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাউজান উপজেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তার লাশ বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আব্দুল মান্নান পেশায় একজন বালি ও কংকর ব্যবসায়ী। তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকার কবির মিস্ত্রির ছেলে।

আবদুল মান্নান এর আত্মীয় মো. হিরামন জানান, রাঙ্গুনিয়া থেকে আব্দুল মান্নানকে দুপুর ১টার দিকে ৪-৫ জন ধরে নিয়ে এসে জলিল নগর একটি মার্কেটে মারে, পরে তারা মান্নানকে চৌধুরী মার্কেটের পাশে ফেলে চলে গেলে, এলাকার লোকজন দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে জে কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করলে, মৃত্যু সনদের জন্য রাউজান উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সাড়ে তিনটার দিকে তার মরদেহ বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় তার নিজ বাসায় নিয়ে আসা হয় পরিবারের কাছে। তবে তাকে কেন মারা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, রাউজান থেকে লাশ উদ্ধার করে সুরতাল শেষে বেতবুনিয়ায় নিজ বাড়িতে পাঠানো হয়েছে। আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। লাশের ময়নাতদন্ত করা হবে। তবে মামলা করলে সেটা রাউজান থানায় করতে হবে।

কাউখালী উপজেলার উপর দিয়ে নেমে আসা নদী থেকে বালি উত্তোলন ও উত্তোলনকৃত বালির স্তূপ দখল নিয়ে গত ৫ আগস্ট এর পর থেকে উত্তেজনা চলছে। যার কারণে রাঙামাটি জেলাসহ আশপাশের উপজেলায় বালি সরবরাহ ও বিক্রয় বন্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X