রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে সাবেক পাটমন্ত্রী গাজীসহ ৭৪ জনের নামে মামলা

সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি : সংগৃহীত
সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ ৭৪ জনের বিরুদ্ধে আইয়ুব আলী নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে আইয়ুব আলী নামের ওই ব্যক্তি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। আইয়ুব আলী চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার সেকেন্দার আলীর ছেলে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়। মামলায় গোলাম দস্তগীর গাজী ছাড়াও তার ছেলে গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, নাফিজ ইকবাল, চনপাড়া ইউপি সদস্য শমসের আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকেও রয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মানিক মিয়ার বাড়ির সামনে পৌঁছালে আসামিরা আইয়ুব আলীর পথগতিরোধ করে। এক পর্যায়ে আইয়ুব আলীকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে। পরে ধারালো অস্ত্র দিয়ে পেটে পোঁচ মেরে গুরুতর আহত করলে নারীভুরি বের হয়ে যায়। এক পর্যায়ে আসামিরা হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করে পেটে ও বাম ও ডান পায়ে জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা কাকরাইল এরোরা হসপিটাল ও পরে বনশ্রী ফরাজি হাসপাতালে চিকিৎসা নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১০

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১১

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১২

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৩

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৪

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৫

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৬

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৭

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৮

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৯

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

২০
X