নেত্রকোনা প্রতিনিধি ঃ
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৭:৪৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনা-৪ আসনে আ.লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। ছবি : সংগৃহীত
সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। ছবি : সংগৃহীত

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী এ ফল ঘোষণা করেন। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, ২৪ জুলাই উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওইদিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান দলীয় সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন। সাজ্জাদুল হাসান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। এ কারণে গত ১৬ জুলাই নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণাসহ নির্বাচনি তপশিল ঘোষণা করে।

সাজ্জাদুল হাসান বিভিন্ন জেলায় প্রশাসন ক্যাডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন। সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণের পর বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১০

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

১১

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

১২

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

১৩

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

১৪

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

১৫

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

১৬

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১৭

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১৮

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

২০
X