মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল। ছবি : কালবেলা
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল। তিনি মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বস্ত্রীক জেলা রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে মো. শামীম হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাক্কালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৫ বছরের উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আশা করছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে অসম্পূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডগুলো সম্পন্ন করবে। আমার বিশ্বাস মেহেরপুরের জনগণ বিগত দিনের উন্নয়নের চিত্র মাথায় রেখে আমাকে আবার নির্বাচিত করবে।’

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, ১১ জন ইউপি চেয়ারম্যানসহ মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X