ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জাকের পার্টির সভাপতির ওপর হামলার প্রতিবাদ

জাকের পার্টির সভাপতির ওপর হামলার প্রতিবাদ

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর জেলা জাকের পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : অনুমতি না পেলেও ঢাকায় সমাবেশ করবে জামায়াত

সোমবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন।

জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফ্রন্টের যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান, ফরিদপুর জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক এম এ কুদ্দুস, সালথা উপজেলা সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাচ্চু, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান, লায়ন্স ক্লাব ফরিদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি মহসিন শরীফ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা মশিউর রহমান জাদু মিয়ার ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। অবিলম্বে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন আগত নেতারা।

গত ২৫ জুলাই ২০২৩ তারিখে ফরিদপুর পৌর সদরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন মশিউর রহমান জাদু মিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১০

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১১

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১২

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৩

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৪

তবে কি আজ নেইমারের দিন?

১৫

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৬

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৭

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৮

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৯

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

২০
X