শেখ মমিন, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ
স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

রাজবাড়ীতে যুব মহিলা লীগের কমিটি দিল কে?

ভুয়া স্বাক্ষরের প্রেস বিজ্ঞপ্তি ও সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট। (ডানে)। ছবি : সংগৃহীত
ভুয়া স্বাক্ষরের প্রেস বিজ্ঞপ্তি ও সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট। (ডানে)। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর তিন উপজেলায় বাংলাদেশ যুব মহিলা লীগের কমিটি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তবে ওই ঘোষিত কমিটির অনুমোদন প্যাডে যে স্বাক্ষর আছে, তা জাল বলে অভিযোগ তুলেছেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্ট্রি। তার নামে যে স্বাক্ষর আছে, সেটা তিনি দেননি। এমনকি ওই তিন উপজেলায় কোনো কমিটি দেওয়া হয়নি বলেও ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন : এবার বাংলাদেশে আন্দোলন-গ্রেপ্তার নিয়ে জাতিসংঘের বিবৃতি

স্বাক্ষর জালিয়াতি করে রাজবাড়ীতে বাংলাদেশ যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা তিন উপজেলা হলো- রাজবাড়ী সদর উপজেলা, গোয়ালন্দ উপজেলা ও গোয়ালন্দ পৌরসভা।

সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি ও সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্ট্রির যৌথ স্বাক্ষরিত সংগঠনের নিজস্ব প্যাডে আগামী ৩ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে, রাজবাড়ী সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছা. রেহেনা পারভীন ও সাধারণ সম্পাদক মুক্তা সুলতানা ও গোয়ালন্দ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা আক্তার ও সাধারণ সম্পাদক সুলতানা পারভীন রেখা এবং গোয়ালন্দ পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তার ও সাধারণ সম্পাদক সুনিতা বিশ্বাসকে মনোনীত করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণা দেওয়ায়, রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি ও সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্ট্রির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত কমিটির নেতারা।

আরও পড়ুন : জাকের পার্টির সভাপতির ওপর হামলার প্রতিবাদ

তবে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্ট্রি অভিযোগ করে বলেন, এ কমিটিতে তিনি স্বাক্ষর দেননি। তিনি কালবেলাকে বলেন, আমার সই নকল করে এই ভুয়া কমিটি কে বা কারা দিয়েছে, তা আমার বোধগম্য নয়। আমার সই নকল করার পেছনে যারা জড়িত রয়েছে, সবার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমি গ্রহণ করব।

এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এ ছাড়াও কমিটি ঘোষণার পরপরই রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্টি তার ব্যক্তিগত ফেসবুক পেজে উল্লেখ করেন, ‘জরুরি প্রেস বিজ্ঞপ্তি: রাজবাড়ী জেলা শাখা যুব মহিলা লীগ, উপজেলা বা পৌর’র কোনো প্রকার কমিটি অনুমোদন দেয় নাই। কেউ কোনো প্রকার গুজবে বিভ্রান্ত হবেন না। সাংগঠনিক বিধিমালা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটি উপজেলা ও পৌর’র কমিটি আমরা শীঘ্রই করার চেষ্টা করব। আর কেউ যদি কোনো প্রকার কমিটি অনুমোদন হয়েছে এমন তথ্য পেয়ে থাকেন, তা ভুয়া বলে গণ্য হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হিল্লা বিয়ে’ কী, ইসলামে এর বিধান কী?

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

১০

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

১২

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১৩

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৪

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৫

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৬

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৭

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৮

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৯

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

২০
X