চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

উদ্ধার হয়নি নিহত সেলিম চেয়ারম্যানের পিস্তল

চাঁদপুর সদর মডেল থানা, ইন্সেটে নিহত ইউপি চেয়ারম্যান সেলিম খান। ছবি : সংগৃহীত
চাঁদপুর সদর মডেল থানা, ইন্সেটে নিহত ইউপি চেয়ারম্যান সেলিম খান। ছবি : সংগৃহীত

চাঁদপুরে লাইসেন্স করা অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত ১২২টির মধ্যে জমা হয়েছে ১২১টি। তবে উদ্ধার হয়নি গণপিটুনিতে নিহত ইউপি চেয়ারম্যান সেলিম খানের খোয়া যাওয়া পিস্তলটি। এটি উদ্ধার হলে শতভাগ অস্ত্র জমা হবে জেলায়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম।

লাইসেন্স করা অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার শেষ সময় পার হয়েছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টায়। নির্ধারিত সময় রাত ১২টা পর্যন্ত পুলিশ প্রশাসনের তথ্য মতে জেলায় ১২২টি আগ্নেয়াস্ত্রের মধ্যে জমা হয় ১২১টি।

পুলিশ জানায়, বিভিন্ন ব্যক্তির কাছে থাকা আগ্নেয়াস্ত্র জেলার থানাগুলোতে জমা হয়। এ ছাড়া থানা ইউনিটে, ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে কর্মরত ও সেনা কর্মকর্তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র জমা হয়েছে।

সরকারিভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯-২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যত ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, সরকার তা স্থগিত করেছে। এসব অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ জেলার থানায় জমা দিতে বলা হয় লাইসেন্স প্রাপ্তদের।

জানা গেছে, সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) আলোচিত চেয়ারম্যান সেলিম খানের খোয়া যাওয়া শর্টগান উদ্ধার হলেও পিস্তলটির সন্ধান এখনও মেলেনি। শেখ হাসিনা সরকার পতনের পর গত ৫ আগস্ট সন্ধ্যায় এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করে।

এ সময় সেলিম খানের লাইসেন্স করা একটি পিস্তল ও একটি শর্টগান খোয়া যায়। চাঁদপুর সদরের বাগাদি এলাকার সাবেক ইউপি সদস্য আহসান তালুকদার শটগানটি পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে এখনও পিস্তলটির সন্ধান পাওয়া যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, আমি ১ সেপ্টেম্বর এই থানায় যোগদান করি। সেলিম খানের পিস্তল খোয়া যাওয়ার বিষয়টি অভিযোগ আকারে জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X