মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কেউ নাই : ড. জালাল

মতলব দক্ষিণে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিন। ছবি : কালবেলা
মতলব দক্ষিণে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিন। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনে দলের মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয় বরং এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার নির্বাচন। বিএনপি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কেউ নাই।

শনিবার (৩১ জানুয়ারি) মতলব দক্ষিণ ঢাকিরগাঁও এ ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রোডম্যাপ একটি বাস্তবসম্মত ও উন্নয়নমুখী পরিকল্পনা। সে পরিকল্পনার মধ্যে ইমাম ওলামাদের ভাতাসহ সম্মানিত করার বিষয়ে উল্লেখ রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আলেম-ওলামা, ইমাম ও খতিবদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বলেন, আলেম-ওলামাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। তাদের আদর্শ অনুসরণ করেই আলেম সমাজের সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এ সম্পর্ক আমি মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখব ইনশাআল্লাহ। দেশের জনগণের শান্তি ও উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মতলব বাজার শাহি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক নুর মোহাম্মদ কাসেমী, মতলব ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জিসান, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ, মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান।

মতবিনিময় সভায় মতলব দক্ষিণ উপজেলার প্রায় সাড়ে ৪০০ মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X