নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

সড়কে পড়ে ছিল সাবেক সংসদ সদস্য একরামের আগ্নেয়াস্ত্র

পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা এমপি একরামের আগ্নেয়াস্ত্র। ছবি : কালবেলা
পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা এমপি একরামের আগ্নেয়াস্ত্র। ছবি : কালবেলা

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত একটি আগ্নেয়াস্ত্র সড়কে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় জেলার কবিরহাট উপজেলা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা অস্ত্রটির (শটগান) মালিক নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নোয়াখালীতে মোট ১৮৫টি আগ্নেয়াস্ত্র বেসামরিক ব্যক্তিদের নামে লাইসেন্স নেওয়া ছিল। এর মধ্যে ১৪৫টি আগ্নেয়াস্ত্র ক্রয় করা হয়, যেগুলোর ৭৬টি স্থগিতযোগ্য এবং ৭৫টি অস্ত্র প্রজ্ঞাপনের পর জমা পড়ে। সাধারণ ডায়েরি (জিডি) করে আগ্নেয়াস্ত্রগুলো জমা নেওয়া হয়।

লাইসেন্সধারীদের অধিকাংশই আর্থিক প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা (চলমান), সাবেক এমপি-মন্ত্রী, রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। সরকারি নির্দেশনা মোতাবেক আগ্নেয়াস্ত্রগুলো ৩ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সাবেক সংসদ সদস্য একরামের বাড়িতে এবং তার ক্যাডারদের আস্তানায় অভিযান চালালে অনেক অবৈধ অস্ত্র পাওয়া যেতে পারে।

এসপি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাইসেন্সকৃত জমা না পড়া অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১০

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১২

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৩

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৪

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৫

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৬

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১৭

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১৮

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১৯

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

২০
X