ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মেঘনার গর্ভে বিলীন ২০টি বাড়ি

মেঘনার তীব্র ভাঙন। ছবি : কালবেলা
মেঘনার তীব্র ভাঙন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর ডিপোঘাট এলাকায় হঠাৎ ভাঙনে প্রায় ২০টি ঘর-বাড়ি, যমুনা অয়েল কোম্পানির একাংশসহ বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে।

এ ছাড়াও মেঘনা গ্রাস করেছে নদী তীরবর্তী বাজারে প্রবেশের ৫০ মিটার একটি বাইপাস সড়ক। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে পড়েছে ২টি রেলসেতু, কয়েক হাজার বস্তা সারসহ বিএডিসি গোডাউন ও যমুনা, মেঘনা ও পদ্মাসহ ৩টি অয়েল কোম্পানির ডিপো।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে মেঘনা নদীর অববাহিকায় ভৈরবের ডিপোঘাট এলাকায় হঠাৎ করে ভাঙন শুরু হয়। এসময় অনেকেই ঘুমে থাকায় কিছু বুঝে ওঠার আগেই এক এক করে ঘর-বাড়ি, যমুনা অয়েল কোম্পানির স্থাপনার প্রতিরোধ দেয়াল, নামাজের ঘর এবং পাইপ লাইনসহ ৫০ মিটার বাইপাস সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণেই এই ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় দ্রুত ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্ট ও এলাকাবাসীর ।

উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি বলেন, আমি জেলা প্রশাসক ও জেলা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। দ্রুত ভাঙনরোধে জিও ব্যাগসহ প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X