বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে নিয়ে যাওয়ায় বাসের নিচে ঝাঁপ দিলেন প্রেমিক

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বগুড়ার আদমদীঘিতে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসা প্রেমিকাকে জোর করে তার অভিভাবকরা নিয়ে যাওয়ায় সময় অভিমানে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়েছেন নাহিদ হোসেন (২০) নামের এক প্রেমিক যুবক।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কুড়াহাল গ্রামের হাবিল মণ্ডলের ছেলে।

জানা যায়, নাহিদ হোসেনের সঙ্গে মোবাইলে মুন্সীগঞ্জের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে ওই প্রেমিকা রোববার (৮ সেপ্টেম্বর) নাহিদের বাড়ি চলে আসে। পরে প্রেমিকাকে নিয়ে নওগাঁর দুবলাহাটি গ্রামে নানার বাড়িতে গিয়ে আত্মগোপন করেন।

এদিকে প্রেমিকার স্বজনরা বিভিন্ন কৌশল অবলম্বনে তার অবস্থান টের পেয়ে ওই রাতেই মাইক্রোবাস নিয়ে নাহিদের বাড়িতে আসেন। সেখানে না পেয়ে তারা নওগাঁর দুবলাহাটি গ্রামের নাহিদের নানার বাড়িতে যান। স্বজনরা দুজনের সম্পর্ক মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর সোমবার ভোরে মাইক্রোবাসে নাহিদকে নিয়ে মুন্সীগঞ্জের দিকে রওনা দেন। পথিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার আদমদীঘি ফায়ার স্টেশনের কাছে তারা কৌশলে নাহিদকে নামিয়ে দিয়ে মাইক্রোবাস নিয়ে চলে যান। প্রেমিকাকে হারিয়ে অভিমানে চলন্ত বাসের নিচে ঝাঁপ দেন প্রেমিক। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

নাহিদ হোসেনের মা নাছিমা বেগম জানান, ওই মেয়ের স্বজনরা প্রেমের সম্পর্ক মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু তারা সে প্রতিশ্রুতি না রেখে ফিরে যাওয়ার পথে কৌশলে নাহিদকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। এতে অভিমানে তার ছেলে নাহিদ বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তবে মুন্সীগঞ্জে কোথায় মেয়ের বাড়ি সেই নাম-ঠিকানা পাওয়া যায়নি।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মঈন উদ্দীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

আগুনে পুড়ল বিদ্যালয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১০

সীমান্তে বিজিবির ওপর হামলা

১১

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

১২

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৩

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১৪

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৫

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১৬

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১৭

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১৮

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১৯

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

২০
X