গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের অর্থ সংগ্রহে প্রীতি ফুটবল খেলা

বন্যার্তদের সাহায্যার্থে দান বাক্স থেকে বের করা হচ্ছে আর্থিক অনুদান। ছবি : কালবেলা
বন্যার্তদের সাহায্যার্থে দান বাক্স থেকে বের করা হচ্ছে আর্থিক অনুদান। ছবি : কালবেলা

দেশের বন্যাকবলিত অসহায় মানুষের জন্য অর্থ সংগ্রহ করতে নাটোরের গুরুদাসপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় রাজশাহী জেলা ফুটবল দল ও কুষ্টিয়া জেলা ফুটবল দল। খেলা দেখতে দর্শকের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার খুবজিপুর ইউনিয়নে খুবজিপুর স্কুল মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়।

সাধারণ ছাত্র ঐক্য পরিষদ আয়োজিত ওই খেলায় কুষ্টিয়া ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে জয় পায়। দর্শকের সমাগমে কানায় কানায় পূর্ণ ছিল মাঠের চারদিক। ভালো দুটি দল অংশগ্রহণ করায় প্রচণ্ড গরম উপেক্ষা করে উপভোগ করেন দর্শকরা। খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল রহিম, মিলন ও আতিক। এ ক্ষেত্রে কোনো টিকিটের ব্যবস্থা না থাকলেও উপস্থিত দর্শকরা স্ব-উদ্যোগে বন্যার্তদের সাহায্যার্থে দান বাক্সে আর্থিক অনুদান দিয়েছেন। এ ব্যাপারে সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থা। ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ক লিখন সরকার জানান, দেশে আকস্মিকভাবে বন্যায় কয়টি জেলার মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ভেসে গেছে অনেক পরিবারের বাড়িঘর। পানি নেমে গেলেও অনেক পরিবার নিঃস্ব হয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। সেসব অসহায় পরিবারকে সাহায্যার্থে এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তা মিজানুর রহমান কালবেলাকে জানান, ছাত্র পরিষদের এ উদ্যোগ মহতী উদ্যোগ। দেশের যে কোনো দুর্যোগে সবাই এভাবে এগিয়ে এলে সরকারের পক্ষে দুর্যোগ মোকাবিলা সহজতর হয়। বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। খেলাটি উপভোগে রাজনৈতিক কোনো নেতা উপস্থিত না থাকলেও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১০

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১১

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১২

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৩

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৫

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৭

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০
X